শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ৫, ১০ ও ১৬ দিনের লম্বা ছুটি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে স্তরভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে।
এবার পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটির মেয়াদ বেশ দীর্ঘ হচ্ছে। ফলে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ৫ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ছুটি মিলবে
ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আলাদা বিজ্ঞপ্তির কারণে প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে এই পার্থক্য দেখা দিয়েছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে।
দুর্গাপূজায় বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি মিলে বন্ধ থাকবে ৯ দিন।
এদিকে, এই ছুটির সঙ্গে যুক্ত হবে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি। তাই মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
কলেজ ও উচ্চমাধ্যমিক কলেজে ছুটির সময় আরো বেশি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে।
তবে ছুটি শুরুর আগে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি, ১৮ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।
মাদরাসায় পূজার ছুটি রয়েছে মাত্র তিন দিন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিনদিন ছুটি থাকবে। তবে এর পরের দুদিন সাপ্তাহিক ছুটি।