কুবির নতুন সহকারী প্রক্টর হালিমা-মঞ্জুর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন।
রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের তারিখ হতে আগামী দুই বছর তারা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আজ দুজনকে প্রক্টরিয়াল বডিতে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নতুন মেয়াদে দায়িত্ব পালন করবেন।


