শিরোনাম

South east bank ad

মুন কমপ্লেক্স পরিদর্শনে মুক্তিযুদ্ধমন্ত্রী

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন   |   মন্ত্রী

মুন কমপ্লেক্স পরিদর্শনে মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার পাটুয়াটুলীর ঐতিহ্যবাহী ‘মুন কমপ্লেক্স’ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

রবিবার (১ নভেম্বর) পরিদর্শনকালে তিনি কমপ্লেক্সটির ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি সম্পত্তির আয় বৃদ্ধি এবং এর সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী বোর্ডের সদস্য মো. ইশরাক হোসেনসহ মন্ত্রণালয় ও ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং ট্রাস্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের তদারকি ও উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

BBS cable ad