শিরোনাম

South east bank ad

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’-এর গ্রুপ সেশন

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন   |   মন্ত্রী

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’-এর গ্রুপ সেশন

মঙ্গলবার (১৮ আগস্ট) এশিয়াটিক থ্রি-সিক্সটির নারী কর্মীদের বিশেষ প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ ও গ্রামীণ হেলথটেক লিমিটেডের ই-হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’র যৌথ উদ্যোগে নারী কর্মীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি গ্রুপ সেশন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বনানীর বাতিঘর আর্ট স্পেসে আয়োজিত সেশনে ‘হার এশিয়াটিক সার্কেল’-এর প্রায় ৩০ জন নারী কর্মী অংশ নেন।

সেশনে মানসিক চাপ ও স্ট্রেস নিয়ন্ত্রণে আচরণগত পরিবর্তনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হালকা শারীরিক ব্যায়ামের মাধ্যমে দৈনন্দিন জীবনে মানসিক চাপ মোকাবিলা ও মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

‘সুখী’র ক্লিনিক্যাল ম্যানেজার ডা. সাদিয়া ইফফাত আনাম বলেন, “নারীদের জীবনে পেশাগত ও ব্যক্তিগত—দুই দিকই সামলাতে হয়। তাই এ দু’ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।”

‘হার এশিয়াটিক সার্কেল’ নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহযোগিতা করতে গঠিত একটি প্ল্যাটফর্ম। বর্তমান ও সাবেক নারী সহকর্মীদের নিয়ে গড়ে ওঠা এ প্ল্যাটফর্মে সহযোগিতা, দক্ষতা বিনিময় ও মেন্টরশিপের মাধ্যমে নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়।

উন্মুক্ত আলোচনা ও হালকা আপ্যায়নের মধ্য দিয়ে সেশনটি শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। আয়োজনটি নারী কর্মীদের পারস্পরিক সংযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির পাশাপাশি মানসিক ও সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে।





BBS cable ad