শিরোনাম

South east bank ad

ডিএমপির অভিযানে একদিনে আরও ৪৮৮ জন গ্রেফতার

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন   |   মন্ত্রী

ডিএমপির অভিযানে একদিনে আরও ৪৮৮ জন গ্রেফতার

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপি থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতার দের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৪৭ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৩ জন, গুলশান বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং সিটিটিসি ৫ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, ১টি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেক্ট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকি-টকি, ১টি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: