South east bank ad

দেশের স্বার্থে ফারাক্কা চুক্তি নবায়ন: পানিসম্পদ মন্ত্রী

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন   |   মন্ত্রী

দেশের স্বার্থে ফারাক্কা চুক্তি নবায়ন: পানিসম্পদ মন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের স্বার্থ রক্ষা ও পানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফারাক্কা পানি বণ্টন চুক্তি নবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, চুক্তি নবায়নে পানির অধিকার, কৃষি, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দেওয়া হবে।

আজ ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিআইএলআইএ) আয়োজিত ‘গঙ্গা পানি চুক্তি: পুনঃনবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থকে সম্মান করা, মানুষের মনোভাবকে গুরুত্ব দেওয়া এবং পানির অধিকার প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশের সহযোগিতা প্রত্যাশা করে সরকার।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-খাল ও জলাশয় খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: