শিরোনাম

South east bank ad

১১২ টাকায় সরকারি চাকরি, স্বচ্ছতার দৃষ্টান্ত: ত্রাণমন্ত্রী

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন   |   মন্ত্রী

১১২ টাকায় সরকারি চাকরি, স্বচ্ছতার দৃষ্টান্ত: ত্রাণমন্ত্রী

বৃহস্পতিবার (২৩ জুলাই)  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মাত্র ১১২ টাকা ব্যয়ে সরকারি চাকরি পাওয়া বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি উজ্জ্বল উদাহরণ।

আজ রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অধিদপ্তরের নবনিযুক্ত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাম্প্রতিক নিয়োগে আবেদন থেকে যোগদান পর্যন্ত জনপ্রতি ব্যয় হয়েছে মাত্র ১১২ টাকা। তিনি বলেন, সরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে কাজ করছে এবং এ নিয়োগ প্রক্রিয়া তারই বাস্তব প্রতিফলন।

তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিভিন্ন ধরনের দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তাই ভবিষ্যতে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে দক্ষ জনবল গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। তিনি নতুন কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: