শিরোনাম

South east bank ad

প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ: অভিযুক্ত সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ: অভিযুক্ত সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
 সোমবার (৬ জুলাই) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সরকারি কর্মচারী আইন, ২০১৮ অনুযায়ী এ ব্যবস্থা নেয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর তদন্ত কমিটি গঠন করে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনা করা হয়। তদন্তে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা, অসদাচরণ বা শৃঙ্খলাভঙ্গের সুযোগ নেই। শিক্ষক সমাজের মর্যাদা ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। অভিযোগের সত্যতা মিললে দ্রুত ও নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের তথ্যের ভিত্তিতেই দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে। শিক্ষাঙ্গনে অনিয়ম, সহিংসতা ও দুর্নীতির বিষয়ে তথ্য তুলে ধরতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সরকার গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবে।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: