শিরোনাম

South east bank ad

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার হৃদয়ের চিকিৎসায় ৫ লাখ টাকা দিল ক্রীড়া মন্ত্রণালয়

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন   |   মন্ত্রী

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার হৃদয়ের চিকিৎসায় ৫ লাখ টাকা দিল ক্রীড়া মন্ত্রণালয়
রবিবার (৫ জুলাই) ক্যান্সারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আজ মতিঝিলের যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে অনুদানের চেক তুলে দেন।

প্রতিমন্ত্রী বলেন, হৃদয়ের অসুস্থতার একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে আসার পর তাঁর নির্দেশনায় দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে এবং হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে।

এ সময় যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ। তিনি জানান, এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ এবং ভবিষ্যতেও সংকটে থাকা ক্রীড়াবিদদের পাশে মন্ত্রণালয়ের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: