শিরোনাম

South east bank ad

প্রাথমিক-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিক-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার (২ জুলাই) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আপিল বিভাগ সরকারের আপিল গ্রহণ করেছে। ফলে দীর্ঘদিন আটকে থাকা এসব পদে এখন নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, এর পাশাপাশি দেশের বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক ও নিয়োগের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে এটি শিক্ষা খাতের জন্য একটি বড় অগ্রগতি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষা কেন্দ্রে মন্ত্রীদের উপস্থিতির প্রয়োজন হয়নি, যা পরীক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছরে ইউনেস্কো ও ইউনিসেফের সহযোগিতায় গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের আওতায় বাংলাদেশের শিক্ষা খাতের জন্য প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: