শিরোনাম

South east bank ad

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা-ভাঙন দূর হবে না: ত্রাণমন্ত্রী

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন   |   মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা-ভাঙন দূর হবে না: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উত্তরাঞ্চল বন্যা, খরা ও নদীভাঙনের সমস্যা থেকে মুক্তি পাবে না।

 বৃহস্পতিবার (২ জুলাই) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি তাঁর সূচিত ‘জাগা বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের বার্তা উত্তরাঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: