South east bank ad

এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন

 প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন   |   মন্ত্রী

এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন
বুধবার (১ জুলাই) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর ক্যাপ্টেনস মিট, ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ ও ৪ জুলাই গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে 'ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন' প্রতিপাদ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মন এবং সাবেক জাতীয় দলের অধিনায়ক জাহিদ হাসান এমিলি ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র পরিচালনা করেন। টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নিচ্ছে। ৩ জুলাই রাউন্ড অব ১৬ ও কোয়ার্টার ফাইনাল, আর ৪ জুলাই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস। আয়োজকদের আশা, এই টুর্নামেন্ট এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।
BBS cable ad