শিরোনাম

South east bank ad

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা


বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে।

আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সহজীকরণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের নীতিগত সমর্থন অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: