শিরোনাম

South east bank ad

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন   |   মন্ত্রী

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইউএন-কপস (UNCOPS V) সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী (৭-৮ জুলাই) এ সম্মেলনে তিনি বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সফরকালে তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। পাশাপাশি জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন এবং ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

মন্ত্রী আজ (৫ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফিরবেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: