শিরোনাম

South east bank ad

আগস্টে শুরু হচ্ছে বিনামূল্যে ড্রেস-জুতা বিতরণ

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন   |   মন্ত্রী

আগস্টে শুরু হচ্ছে বিনামূল্যে ড্রেস-জুতা বিতরণ

বৃহস্পতিবার (৪ জুন) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীর জন্য পর্যায়ক্রমে ইউনিফর্ম ও জুতা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৮০ দিনের কর্মসূচির আওতায় একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, তৈরি পোশাক খাতের সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য ৪ লাখের বেশি ইউনিফর্ম পাওয়া যাচ্ছে। একইভাবে জুতা শিল্পের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও প্রত্যাশা করছে সরকার। পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত কেডস সরবরাহের বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য চলতি বছরের আগস্টের মধ্যেই কর্মসূচিটির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা এবং সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই বাস্তবায়ন শুরু করা। সভায় মন্ত্রণালয়ের সচিব ও দেশের বিভিন্ন ফুটওয়্যার কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: