শিরোনাম

South east bank ad

আইসিটি বিভাগের বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনকে সংবর্ধনা

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন   |   সচিব

আইসিটি বিভাগের বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনকে সংবর্ধনা
বৃহস্পতিবার (৪ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে বৃহস্পতিবার বিভাগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বিদায়ী সচিবের কর্মদক্ষতা, প্রশাসনিক প্রজ্ঞা এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে তার সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা কাজী আনোয়ার হোসেনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আইসিটি বিভাগের উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, তার নেতৃত্বে বিভাগের বিভিন্ন কার্যক্রম গতিশীলতা লাভ করেছে এবং ডিজিটাল সেবার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

সংবর্ধনার জবাবে বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে সহকর্মীদের প্রতি শুভকামনা জানান।

আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়াও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত 
BBS cable ad