শিরোনাম

South east bank ad

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫৫৪

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫৫৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩০ মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৮৫ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৭৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬১ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন ও সিটিটিসি বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২০ বোতল ইস্কাফ সিরাপ, ২১ মোবাইল ফোন, আট বিভিন্ন ব্যাংকের ভিসা/ক্রেডিট কার্ড,একটি প্রাইভেটকার, ১৪৬টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

BBS cable ad