শিরোনাম

South east bank ad

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪২৪

 প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪২৪

 
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় ৬৮টি মামলা করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ২৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৫২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৫ জন, মিরপুর বিভাগ থেকে ৯৭ জন, গুলশান বিভাগ থেকে ৩৯ জন, উত্তরা বিভাগ থেকে ৬৩ জন ও গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল, একটি চাপাতি, একটি ছুরি, একটি রশি, দুটি প্যাথেডিন ইনজেকশন, ২৪টি মোবাইল ফোন, দুইজন ভিকটিম, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪টি প্রাণী, ৭৫ কেজি লেবু ও একটি মেমো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অংশ নেয়।

অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
BBS cable ad