শিরোনাম

South east bank ad

সিলেটে ছিনতাই কারী ও চাঁদাবাজদের তথ্য দিলেই মিলবে পুরস্কার

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

সিলেটে ছিনতাই কারী ও চাঁদাবাজদের তথ্য দিলেই মিলবে পুরস্কার


সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য চেয়েছে পুলিশ। অপরাধীদের তথ্য দিলেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

বৃহস্পতিবার রাতে এসএমপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এসএমপি সূত্র জানায়, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তিনি তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।

কোন নাগরিকের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেফতার হলে, তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।


এসএমপির GenieA App এর মাধ্যমে অথবা হটলাইন ০১৩৩৯-৯১১৭৪২ অথবা এডিসি মিডিয়া ও আইসিটির ০১৩২০-০৬৭০৩৮ ফোন নাম্বারে তথ্য দেওয়া যাবে।
BBS cable ad