শিরোনাম

South east bank ad

বিচারের দাবিতে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

বিচারের দাবিতে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ
রাজধানীর হাতিরঝিল পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে তাহেদী আক্তার (৬) নামে একটি শিশুর লাশ পাওয়া গেছে। এ ঘটনার বিচারের দাবিতে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাতিরঝিল থানা ঘেরাও করে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।।
গতকাল মঙ্গলবার রাতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে তাহেদী। পরিবারটি থাকে পশ্চিম উলন ১২/১/এ নম্বর বাসায়।

শিশুটির চাচা মো. স্বপন মিয়া জানান, মঙ্গলবার রাতে তাহেদীর মা যখন তারাবির নামাজ পড়ছিলেন, তখন সে বাসা থেকে বাইরে বের হয়েছিল খেলতে।
এরপর রাত সাড়ে ১১টার দিকে তার বাবা বাইরে থেকে এসে মেয়েকে ঘরে না পেয়ে খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় জমে থাকা পানিতে শিশুটিকে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে তুলে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে শিশুটি মারা গেছে। পরে সেখান থেকে লাশটি বাসায় নিয়ে যাওয়া হয়।
BBS cable ad