শিরোনাম

South east bank ad

পুলিশ হত্যার বিচার নিয়ে যা বললেন আইজিপি

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন   |   আইজিপি

পুলিশ হত্যার বিচার নিয়ে যা বললেন আইজিপি
৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ মারা গেছে; এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির।

আজ শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কথায় কথায় রাস্তা বন্ধ করা যাবে না জানিয়ে আইজিপি বলেন, শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না। এতে আমাদের সবার ক্ষতি হয়।

পুলিশের অবস্থান হলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন আইজিপি।

সংকটের কারণে জ্বালানি তেল কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, দুই-একটা পেট্রল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা একটু বাড়তি ধরে বিক্রি করে খুব বেশি লাভ হয় না।
এ ক্ষেত্রে আমাদের নৈতিক চিন্তাভাবনা উন্নত করতে হবে।
BBS cable ad

আইজিপি এর আরও খবর: