আইনশৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে পুলিশ সদর দপ্তরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সব ইউনিটের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের এ প্রচেষ্টার ফলে মানুষ স্বস্তিতে ঈদযাত্রা করতে পেরেছে।
অনুষ্ঠান শেষে তিনি পুলিশ সদর দপ্তরে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও বেসামরিক কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে তিনি তাদের ঈদোত্তর শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকরা, ঢাকায় কর্মরত বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।