শিরোনাম

South east bank ad

ঈদযাত্রায় গাজীপুরের মহাসড়কে থাকছে অতিরিক্ত চার শতাধিক পুলিশ: আইজিপি

 প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন   |   আইজিপি

ঈদযাত্রায় গাজীপুরের মহাসড়কে থাকছে অতিরিক্ত চার শতাধিক পুলিশ: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ লক্ষ্যে গাজীপুরের মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।  

শনিবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইন্স মাঠে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল শেষে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক। 

তিনি আরো বলেন, মহাসড়কে যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামা বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য চন্দ্রায় আলাদা মাঠে বাস থামিয়ে রাখার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহাম্মদ হোসেন ভুঁইয়া, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারসহ অন্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুধীজন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

আইজিপি এর আরও খবর: