এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি উদযাপন করা হয়েছে।
ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ব্যবসাসফল ৬৬ জন উন্নয়ন কর্মকর্তা ও কর্মীকে পুরস্কৃত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক রোটা. ইঞ্জি. মোহা. মোহাব্বত উল্যাহ, মো. ইকবাল হোসেন চৌধুরী, মো. খলিলুর রহমান, চৈতন্য কুমার দে ও ড. যশোদা জীবন দেবনাথ, শেয়ারহোল্ডার সিদ্দিকুর রহমান মাসুম এবং কোম্পানির এমডি ও সিইও এমএম মনিরুল আলম।


