ঢাকায় ব্রিটিশ কাউন্সিলের ৭০ বছর পূর্তি উদযাপন
ঢাকায় ব্রিটিশ কাউন্সিলের যাত্রার ৭০ বছর পূর্তি উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের মধ্যে দৃঢ় সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপনের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ব্রিটিশ একাডেমি ইন লন্ডনে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যা চতুর্থ ইউকে-বাংলাদেশ স্ট্র্যাটেজিক ডায়ালগের সঙ্গে একত্রে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ স্কট ম্যাকডোনাল্ড, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রমুখ।
এ স্ট্র্যাটেজিক ডায়ালগ অনুষ্ঠানে একই সঙ্গে “লন্ডন ১৯৭১: দ্য আনসাং হিরোজ অব দ্য বাংলাদেশ’স লিবারেশন ওয়ার” ফটোগ্রাফি প্রদর্শনীর একটি উল্লেখযোগ্য অংশও প্রদর্শিত হয়। এ প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লন্ডনের মানুষ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সে-বিষয়ক ৪০টি দুর্লভ ছবি প্রদর্শন করা হয়েছে।


