শিরোনাম

South east bank ad

আগামী বুধবার ব্যাংক বন্ধ

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ০১:১৮ অপরাহ্ন   |   ব্যাংক

আগামী বুধবার ব্যাংক বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার ২০ অক্টোবর সব ব্যাংক বন্ধ থাকবে। এর আগে জানানো হয়েছিল মঙ্গলবার ১৯ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে।
গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিলো। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর নির্ধারণ করা হলো।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: