এবি ব্যাংক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
এবি ব্যাংক পিএলসি. এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডারগণ ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড থেকে নির্দিষ্ট স্বাস্থ্যসেবার উপর সর্বোচ্চ ১৫% ছাড় উপভোগ করতে পারবেন।
এবি ব্যাংকের হেড অব কার্ডস জনাব মো. হাবিবুল মামুন এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর এজিএম, হেড অব অপারেশনস জনাব এস কে আহসানুর রহমান (আশিক) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং জনাব তৌফিক হাসান এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এন্ড পার্টনারশিপ, জনাব মো. রোকনুজ্জামান।


