শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ০৮:৫৪ অপরাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাইদ আহমদ। রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহ এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শামসুদ্দোহা ও রংপুর শাখাপ্রধান মো: শাহজাহান আলী। রংপুর জোনের সকল শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন। 
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: