শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৯:০২ অপরাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। এতে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আলতাফ হুসাইন, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন ও আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সোবহান এর সভাপতিত্বে বগুড়া জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। 

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: