শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৮:১০ অপরাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সেলিম আনোয়ার, মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং জি. এম. মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। ব্যাংকের নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী-এর সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে  সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নির্দেশনা দেয়া হয়।  
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: