South east bank ad

সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সের আবেদনে বয়স ও শিক্ষাগত যোগ্যতায় ছাড়

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন   |   সেনাবাহিনী

সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সের আবেদনে বয়স ও শিক্ষাগত যোগ্যতায় ছাড়
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) দীর্ঘমেয়াদি কোর্সে ভর্তির আবেদনে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। এ কোর্সে আবেদনের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করার পাশাপাশি অনলাইন আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে।

গত ১২ নভেম্বর সেনাসদরের অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে ১ জুলাই ২০২৭ তারিখে প্রার্থীদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বয়সসীমা বাড়িয়ে ১৬ বছর থেকে ২৩ বছর করা হয়েছে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হওয়ার শর্ত ছিল। নতুন নিয়মে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ-৮.৫০ থাকলে আবেদন করা যাবে।

এদিকে, ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অনলাইনে আবেদনের সময়সীমা ১৩ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের ওয়েবসাইট: [https://join.army.mil.bd](<https://join.army.mil.bd>)

যোগ্যতা শিথিল ও আবেদনের সময় বাড়ানোর ফলে আরও বেশি আগ্রহী প্রার্থীর ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের সুযোগ তৈরি হয়েছে।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: