শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন   |   বিমান প্রধান

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান


 

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০৯-০৪-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ট্রফি বিতরণ করেন

 

উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ০২ জন এবং শ্রীলঙ্কা কাতার বিমান বাহিনীর ০১ জন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট সারাফ তাসনিম (ইঞ্জিনিয়ারিং)-কেবিমান বাহিনী প্রধানের ট্রফিএবং সার্টিফিকেট প্রদান করেন সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান

 

 অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং কাতার দূতাবাস এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন

BBS cable ad

বিমান প্রধান এর আরও খবর: