শিরোনাম

South east bank ad

৩৮ তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা শুরু

 প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন   |   বিমান প্রধান

৩৮ তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা শুরু


বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬" ১১-১৪ জুলাই ২০২৬ পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৪ দিনে সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইজি এ ৬টি ইভেন্ট (১ মি: স্প্রিং বোর্ড, ৩ মিঃ স্প্রিং বোর্ড ও ৫ মি: প্লাটফর্ম ডাইজি) মোট ১০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

অদ্য ১১ জুলাই ২০২৬ শনিবার বিকাল ৪:০০ ঘটিকায় "৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারও ডাইজি প্রতিযোগিতা-২০২৬" উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন।

১ম দিনে ২৪ টি ইভেন্টের মধ্যে ২৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ডাইচ্ছি এ ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। তন্মধ্যে সাঁতারে ০৫টি এবং ভাইজি ১টি মোট ৬ টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। বিকেএসপি ১৫টি স্কা, ১১টি রৌপ্য, ০৬টি ব্রোঞ্জ পেয়ে পদক পেয়ে তালিকা ১ম স্থান, মেঘনা মোহনা সুইমিং ক্লাব, চাঁদপুর ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ২য় স্থানে রয়েছে, নিকলী সুইমিং ক্লাব, কুষ্টিয়া ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ২য় স্থানে রয়েছে।
BBS cable ad

বিমান প্রধান এর আরও খবর: