শিরোনাম

South east bank ad

ডিবি হারুন ও তার ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন   |   বিচার বিভাগ

ডিবি হারুন ও তার ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার ভাই মেরিন সিটি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহরিয়ারের আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) ​দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসোর্ট এন্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখেন। সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামি শাহরিয়ারকে অপরাধে সহায়তা করেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সকল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুদক বাদী হয়ে মামলা করেন। মামলার বিবরণে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: