শিরোনাম

South east bank ad

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তির মেয়াদ বাড়ল এক বছর

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন   |   সচিব

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তির মেয়াদ বাড়ল এক বছর

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

গতকাল এ দুই সচিবের মেয়াদ শেষ হওয়ার দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। আজ থেকে তাদের এক বছরের মেয়াদ শুরু হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার শপথ নেয়ার একদিন আগে স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান নাসিমুল গনি। চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর অবসর থেকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল তাকে।

BBS cable ad

সচিব এর আরও খবর: