শিরোনাম

South east bank ad

উপসচিবের স্বাক্ষর জাল করে নিয়োগপত্র: চাকরিপ্রার্থীদের সতর্ক করল মন্ত্রণালয়

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন   |   সচিব

উপসচিবের স্বাক্ষর জাল করে নিয়োগপত্র: চাকরিপ্রার্থীদের সতর্ক করল মন্ত্রণালয়

ভুয়া নিয়োগ পত্র জারি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য একটি প্রতারক চক্র কাজ করছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অসাধু চক্রের সাথে কোন ধরনের আর্থিক লেনদেন না করতে চাকরি প্রার্থীদের সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে জারি করা একটি ভূয়া অফিস আদেশ সম্প্রতি মন্ত্রনালয়ের নজরে আসে।

অফিস আদেশে মোঃ রেদুয়ান আহম্মেদ নামের এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
ভুয়া নিয়োগ পত্র জারি করে সাধারণ মানুষের নিকট হতে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য একটি প্রতারক চক্র কাজ করছে।


গত ১০ আগস্ট তারিখে জারি করা এ ভুয়া অফিস আদেশে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবেলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক শূন্য পদের বিপরীতে সরকারি বিধি মোতাবেক রাজস্ব ভিত্তিতে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০/- ২০,০১০/- টাকার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই নিয়োগ ১১-০৮-২০২৬ হতে কার্যকর হবে।’

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রণলয়ের প্রশাসন-১ শাখা হতে এই ধরনের কোন নিয়োগপত্র বা অফিস আদেশ জারি হয়নি বলে উপসচিব শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
এছাড়া সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগ দেওয়ার সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে বিভ্রান্ত হয়ে অসাধু চক্রের সাথে কোন ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি না করার জন্য চাকরি প্রার্থীদের সচেতন থাকার অনুরোধ জানানো হলো।

BBS cable ad

সচিব এর আরও খবর: