শিরোনাম

South east bank ad

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব বিলকিস জাহান রিমির যোগদান

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন   |   সচিব

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব বিলকিস জাহান রিমির যোগদান

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি। 

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দেন।


এ সময় মন্ত্রী নবযোগদানকৃত সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।


বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ কর্মকর্তা। সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে, তার নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
BBS cable ad

সচিব এর আরও খবর: