শিরোনাম

South east bank ad

ডাক ও টেলিযোগাযোগে বিলকিস, বস্ত্র ও পাটে নাসের খান

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন   |   সচিব

ডাক ও টেলিযোগাযোগে বিলকিস, বস্ত্র ও পাটে নাসের খান

 
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।  

বুধবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপন থেকে জানা যায়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে চুক্তিতে সচিব নিয়োগ দেওয়া হয়। এরপর তাকে এক বছর মেয়াদে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খানকে ২০২৫ সালের ৩০ জুলাই পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়।
BBS cable ad