শিরোনাম

South east bank ad

কোনো অবস্থাতেই ভোটের ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না : ইসি সচিব

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন   |   সচিব

কোনো অবস্থাতেই ভোটের ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না : ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোনো অবস্থাতেই দীর্ঘায়িত করা হবে না বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, আমরা এখন ইলেকশন রেজাল্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। সব ধরনের সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। সুযোগের কোনো কমতি নেই।
কে কত ভোট পেলেন দ্রুত জানিয়ে দেব। পোস্টাল ব্যালটের জন্য ভোট গণনায় একটু বেশি সময় লাগতে পারে। তবে বেশি দেরি হবে না। যতটুকু সময় লাগবে, ঠিক ততটুকুই, তার বেশি নয়।
কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষ্যে ২৯৯টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে। আমাদের ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
এখন শুধু সময়ের জন্য অপেক্ষা। এবার দুটো ভোট হবে– সাধারণ নির্বাচন ও গণভোট। রাজনৈতিক নেতৃত্বের জন্য সাধারণ নির্বাচন। আর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য গণভোট। তবে আমাদের যাত্রা খুব মসৃণ ছিল না।
আমরা ধাপে ধাপে করেছি।

আখতার আহমেদ বলেন, জুলাইয়ের রক্তস্নাত বিপ্লবের বড় ম্যান্ডেট ছিল সুষ্ঠু একটি নির্বাচন। সে লক্ষ্যে অংশগ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা কাজ করেছি। ভোটার তালিকায় অসংখ্য ত্রুটি ছিল। আমরা প্রথমেই সেটা সংশোধন করেছি। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করেছি। যারা মারা গেছেন, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছি।

সাংবাদিকদের উদ্দেশে ইসি সচিব বলেন, আমাদের সত্যকে ধারণ করতে হবে। সব অপতথ্য বর্জন করতে হবে। আমরা প্রবিধান করেছিলাম ভোট কেন্দ্রে সাংবাদিকদের সেলফোন নিয়ে আসা যাবে না। তবে সেলফোন সাংবাদিকদের জীবনের অংশ হয়ে গেছে। পরে এই প্রস্তাবনা আমরা প্রত্যাহার করেছি। আমরা এখন একটি উৎসবমুখর নির্বাচন চাই। অপতথ্য থেকে আমাদের দূরে থাকতে হবে।

BBS cable ad

সচিব এর আরও খবর: