সিদ্ধিরগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সম্রাট ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা
“র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ সহযোগে নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সম্রাট ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা”
১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা যায় দীর্ঘ দিন যাবত নারায়ণগঞ্জ শহর এবং তার আশপাশ এলাকায় বিভিন্ন খাদ্যদ্রভ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা ভঙ্গ করে নিয়ম বহির্ভূত ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনের করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ মে ২০২৬ ইং তারিখ ১৩৩০ ঘটিকায় র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ এর সহযোগে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ছাপাখানা রোডস্থ মোঃ মাহমুদুল হাসান এর মালিকানাধীন সম্রাট ফুড প্রোডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও বিক্রয় করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা আর্থিক জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল উৎপাদনের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।


