শিরোনাম

South east bank ad

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চান পানিসম্পদ মন্ত্রী

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন   |   মন্ত্রী

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চান পানিসম্পদ মন্ত্রী
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ বাড়ছে উল্লেখ করে এসব মোকাবেলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান জানান তিনি।

জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় চলমান প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: