শিরোনাম

South east bank ad

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে মুক্তবাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পিপল-টু-পিপল যোগাযোগ জোরদারের মাধ্যমে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান। হায়দ্রাবাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ তৈরির কথাও বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে ভারত আগ্রহ প্রকাশ করেছে। আলোচনা সাপেক্ষে নির্বাচন পর্যবেক্ষণে ভারত থেকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: