শিরোনাম

South east bank ad

কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনা নিয়ে র‌্যাবের ব্রিফিং, যা জানাল

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন   |   র‍্যাব

কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনা নিয়ে র‌্যাবের ব্রিফিং, যা জানাল


কুমিল্লার পদুয়ার বাজারে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনাটি মূলত গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাবের দাবি, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না এবং দুর্ঘটনার পর তারা পালিয়ে যান।
 

দায়িত্বরত গেটম্যান মো. হেলালকে (৪১) পরে গ্রেফতার করা হয়।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।
 

তিনি জানান, ২২ মার্চ রাতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস ট্রেনের সঙ্গে সংঘর্ষে পতিত হয়। এতে ১২ জন নিহত হন এবং কমপক্ষে ২৫ জন আহত হন।

এই ঘটনায় বাসের যাত্রী সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন, যেখানে ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে আসামি করা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: