মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে র্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে র্যাব-১১ এর পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৬৭৮ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি এলাকা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর কম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


