শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম জিয়াউদ্দিন হায়দার। তাকে নিয়োগ দিয়ে বুধবার (২২ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রিলস অব বিজনেস অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

ডা. জিয়াউদ্দিন হায়দারের বাড়ি ঝালকাঠি জেলায়। তার এ নিয়োগে জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ডা. জিয়াউদ্দিন হায়দার তার নতুন দায়িত্বে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তার নিয়োগকে ঝালকাঠি জেলার জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, তার এ সাফল্য জেলার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: