শিরোনাম

South east bank ad

নবনিযুক্ত ১৪ জেলা প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

নবনিযুক্ত ১৪ জেলা প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ১৪টি জেলার জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে দেশের ১৪টি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকরা অংশ নিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: