শিরোনাম

South east bank ad

‘সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই’

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন   |   প্রধানমন্ত্রী

‘সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই’
সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। আমাদের দায়িত্ব আছে।
সশস্ত্র বাহিনীকে আমরা আরো শক্তিশালী করতে চাই। এবং যে কারণে দেশে সশস্ত্র বাহিনী গঠিত হয়েছে, আমরা তা যেন পূর্ণ করতে পারি, ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আমরা যেন সকলে দেশের জন্য কাজ করতে পারি।’

দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
এবারের কুচকাওয়াজ অনুষ্ঠান দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। এমন চমৎকার আয়োজনে প্রধানমন্ত্রী মুগ্ধতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে প্যারেড স্কয়ার ত্যাগের সময় উপস্থিত সশস্ত্র বাহিনী সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন  প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি জি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
উল্লেখ্য, কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন।

গতকাল সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হয় দেশের প্রতিরক্ষা সক্ষমতা। প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর পাশাপাশি বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন।
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: