শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন   |   প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে বেপজার বর্তমান সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চলে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেপজাকে আরো গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। বিশেষ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরো ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান যেকোনো ধরনের জটিলতা দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।

অন্যদিকে মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগকারীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা ও ইপিজেডগুলোতে শিল্পায়নের প্রসারে বেপজার নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন।

উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি, শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেপজা দীর্ঘদিন ধরে দেশের অন্যতম সফল একটি সংস্থা হিসেবে কাজ করে আসছে।
নতুন সরকারের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে বেপজার কার্যক্রমকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: