ফল বিক্রেতার ফোন নেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল বিক্রেতার মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগে রাসেল মিয়া নামে এক উপপরিদর্শককে (এসআই) আজমিরীগঞ্জ থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।
শনিবার রাত ৮টা ৪৯ মিনিটের দিকে আজমিরীগঞ্জ বাজারের রাজিব আহমেদের ফলের দোকানে ঘটনাটি ঘটে বলে অভিযোগ উঠেছে।
দোকানের সিসিটিভি ফুটেজে এসআই রাসেলকে দোকানে ঢুকে পেয়ারা ও লটকন কিনতে দেখা যায় বলে জানান ব্যবসায়ী রাজিব।
তার দাবি, পরে তিনি এসআই রাসেলের কাছে মোবাইল ফোনটি ফেরত চান। প্রথমে রাসেল ফোন নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
পরে সিসিটিভি ফুটেজের কথা জানানো হলে গভীর রাতে মোবাইলটি ফোনটি ফেরত না দিয়ে তাকে ১৫ হাজার টাকা দেওয়া হয়।
রাজিব বলেন, আমার মোবাইল ফোন নিয়ে যাওয়ার পর রাতে এসআই রাসেল ফোনটি হারিয়ে ফেলেছেন বলে জানান।
এ কারণে তিনি আমাকে ১৫ হাজার টাকা দিয়েছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, সিসিটিভি ফুটেজে এসআই রাসেলের গতিবিধি দেখে তাদের মনে হয়েছে, তিনি কিছু সময় পরিকল্পিতভাবে দোকানে অবস্থান করার পর মোবাইল ফোনটি নিয়ে যান।
তবে এ অভিযোগের বিষয়ে এসআই রাসেলের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
ওসি আকবর হোসেন বলেন, তিনি সিসিটিভি ফুটেজটি দেখেছি। ব্যবসায়ীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কথা জানিয়ে এসআই রাসেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা দিয়েছেন।
ওসি বলেন, ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সোমবার তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।