শিরোনাম

South east bank ad

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬০

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন   |   পুলিশ

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬০

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. রায়হান (১৮), মো. সাকিব মোল্লা (১৮), ইয়াছিন মাতুব্বর (১৯), মো. সাহিন (১৯), মো. ফয়সাল কবির এপোল (৩৫), মিজানুর রহমান সুমন (৩৫), মোছা. রেখা আক্তার (৩৫), মো. আব্দুল করিম বাবুল, মো. জালাল (২৫), মো. শফিক নজরুল (৫৩), মো. তরিকুল ইসলাম (২৩), শ্রী রবিনাথ (২২), মো. আকাশ (২৬), মো. সুমন (২৫), মো. দেলোয়ার হোসেন (৬০), মো. ইসলাম আলী (৭০), মো. জীবন মিয়া (২৩), মো. হুমায়ূন কবীর (৫৪), কালাম ফরাজী (৪০), কবির হাওলাদার (৪৮), সিরাজ (৩৮), হেলাল হোসেন (৪০), আলী রাজ হোসেন বাবু (৩৭), স্বপন মিয়া (৪০), মুরাদ মাতবর (২৭), মো. সুজন (২৫), আরাফাত ব্রিটেন (৩৪), মো. ওমর ফারুক (২৫), কোহিনুর আক্তার (৩৮), রূপা আক্তার (৫০), মো. সুমন (৩৬), মো. সাব্বির ইসলাম রিফাত (২২), মো. আবিয়ান রহমান (২১), মো. আসালউদ্দিন (৪৫), মো. নাজির হোসেন (৪২), মো. সজীব (৩০), মো. সোহেল রানা (২৮), মো. জুয়েল খান (৩৮), মো. ইমাম হোসেন সুমন (২২), মো. মোবারক হোসেন (২৩), মো. সাজ্জাদ হোসেন (১৮), মো. সোহেল (৩৪), মো. সুমন মিয়া (৩৩), মো. জুয়েল (৩৫), মো. লিমন (২০), মো. সাইফুল ইসলাম (১৯), দিগন্ত (২১), তৌহিদ (৩২), শুক্কুর আলী (২৫), মো. জুলহাস (৩১), মো. গুলজার হোসেন (৩৯), এসএম ওসমান (২১), মো. লিটন মিয়া (৬২), মো. হাসমত মিয়া (৫০), মো. আবু সাঈদ (৩০), মো. আব্দুল মুজিব মিয়া (৬২), মো. আরিফ মিয়া (২৮), মো. হাফিজুর রহমান আসলাম (৪৫) এবং মো. আরিফ ব্যাপারী (২৪)।

ডিসি নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৯ জন, আদাবর থানা থেকে ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৩ জন এবং হাতিরঝিল থানা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

..
BBS cable ad